শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতক ছেলে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১১ জুন) দিনে-দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক এক সপ্তাহ বয়সী একটি নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেন কাওছার আহমেদ নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক। শিশুটির হাতে তখনও চিকিৎসার কাজে ব্যবহৃত কেনোলা লাগানো ছিল।

নবজাতকের কান্নার শব্দ শুনে কাওছার গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অসুস্থ নবজাতককে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারকারী কাওছার নিজ জিম্মায় শিশুটির চিকিৎসার দায়িত্বও নেন।

তবে ভর্তির তিন দিন পর বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে নবজাতক, উদ্ধারকারী কাওছার এবং তার স্ত্রী— কাউকেই আর পাওয়া যায়নি। এরপর থেকেই শিশুটিকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের জন্ম নেয়।

স্থানীয়দের একটি অংশের দাবি, হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়ে যেতে পারে। অন্যদিকে সচেতন মহলের ধারণা, যারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন, তারাই কাউকে কিছু না জানিয়ে শিশুটিকে নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে কাওছার আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় এক ব্যবসায়ী জানান, কাওছার তাকে ফোনে বলেছেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেছেন। তার দাবি, হাসপাতালে থাকাকালে কয়েকজন ব্যক্তি নবজাতকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি অর্থের বিনিময়ে শিশুটিকে দত্তক নেওয়ারও প্রস্তাব এসেছিল বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিষয়টি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, “যারা নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করেছিলেন, তারা কাউকে না জানিয়ে শিশুটিকে নিয়ে গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তাদের খোঁজ নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একাধিক আবেদন জমা পড়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই শিশুটিকে নিয়ে এ রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকের প্রশ্ন, শিশুটি বর্তমানে কোথায় আছে, কী অবস্থায় আছে এবং তাকে কে বা কারা নিয়ে গেছে— এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
11 June 2026

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত

https://chhatakersangbad.com/