শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি গঠন

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স:

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ রোববার পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স সেন্টারে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এমদাদুর রহমান। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের সাথে পরামর্শ ক্রমে ২৮ সেপ্টেম্বর নতুন সভাপতি তার ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব‍্যারিষ্টার মাহবুবুর রহমান সুমন এবং ট্রেজারারের দায়িত্ব পান কুতুবুজ্জামান শামীম।
প্রায় ২০ বছরের পুরোনো সামাজিক প্রতিষ্ঠান ছাতক ইসলামিক সোসাইটি ইউকে দীর্ঘ ধরে সিলেটের বিভিন্ন এলাকায় এবং ব্রিটেনে নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশে ৩ টি আধুনিক মাদ্রাসা যথাক্রমে
জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা ছাতক, আলহিকমা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা বরাটুকা ও আল মুনির জামেয়া ইসলামিয়া জাউয়া
প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ
ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।

নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বশীল হলেন, ফান্ডরাইজিং সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, অর্গানাইজিং সেক্রেটারি দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, ইউকে প্রজেক্ট সেক্রেটারি আবু সাঈদ নীলু, বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহনুর আলী, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আনু মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সারওয়ার হোসেন সুজন।

এছাড়া এক্সিকিউটিভ সদস্যরা হলেন, লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুর রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন এবং আসাদুল হক। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, মোহাম্মদ মনির উদ্দিন, মজর আলী, মানিক মিয়া, মুহিব আহমদ ও আবদুল্লাহ আল মাহমুদ।

এদিকে, ছাতক ইসলামিক সোসাইটির নব নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার ও এক্সিকিউটিভ মেম্বারসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন ছাতক ইসলামিক সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
04 October 2025

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে'র নতুন কমিটি গঠন

https://chhatakersangbad.com/