শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০১ বার দেখা

সাতক্ষীরায় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩৩ জন সাংবাদিক আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন লাভ করেছেন।

সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাফিয়া সুলতানা এই জামিন আবেদন মঞ্জুর করেন। সাংবাদিকরা আদালতে উপস্থিত হয়ে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জামিন গ্রহণ করেন।

উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটির নেতা মো. আবু নাসের সাঈদ এ মামলাটি দায়ের করেন। মামলায় ৩৭ জন সাংবাদিকের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর, হত্যাচেষ্টা এবং হুমকিসহ ফৌজদারি আইনের ১৪৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।

জামিন শুনানিকালে সাংবাদিকদের পক্ষে সওয়াল করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামানসহ প্রায় অর্ধশতাধিক সিনিয়র আইনজীবী।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা বলেন, “আমরা ন্যায়বিচার ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আত্মসমর্পণ করেছি। আমাদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে, তা শুধু সাংবাদিকতার পেশাকেই নয়, গণতান্ত্রিক অধিকারকেও চ্যালেঞ্জ করছে।”

সাংবাদিক নেতৃবৃন্দের অভিযোগ, মূলত সাংবাদিকদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনাকে আড়াল করতেই পাল্টা মামলা করেছেন আবু সাঈদ। তারা বলেন, “যারা হামলার শিকার, আজ তারাই আসামি—এটা বিচার ব্যবস্থার প্রতি অবিচার ও অবজ্ঞা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তই এখন সময়ের দাবি।”

প্রসঙ্গত, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দখলদার কমিটির নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি আবুল কাশেমসহ প্রায় ৩০ জন সাংবাদিক আহত হন। ঘটনার পর উভয় পক্ষ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়—একটি সাংবাদিকদের পক্ষ থেকে ও অপরটি দখলদার কমিটির পক্ষ থেকে।

সাংবাদিক সমাজ বলছে, এটি শুধু একটি প্রেসক্লাব নিয়েই সংঘাত নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
07 July 2025

সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন

https://chhatakersangbad.com/