1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেটে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে ছাতক উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান আসন্ন সুনামগঞ্জ জেলা সম্মেলন সফল করতে ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান জাবা ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জাবা কোরআনিক গার্ডেন-এর শিক্ষার্থীদের মধ্যেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রবাসী কমিউনিটি নেতা, জাবা মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

খাদ্য বিতরণকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,

“অসহায় ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্টের সুযোগ নিয়ে অনেকেই নিজেদের স্বার্থ হাসিল করে। কিন্তু প্রকৃত অর্থে তাদের পাশে দাঁড়ায় না কেউ। একজন অনাহারীর মুখে একবেলা খাবার তুলে দেওয়াটাই মানবিকতার সবচেয়ে বড় কাজ। সমাজে যাদের সামর্থ্য আছে, তাদের উচিত এ দায়িত্ব ভাগ করে নেওয়া। আসুন, আমরা আমাদের আয়ের একটি অংশ দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করি। তবেই সমাজের প্রতি আমাদের দায় কিছুটা হলেও পূরণ হবে।”

তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হচ্ছে মানবিকতা ও দায়িত্ববোধ। জাবা ফাউন্ডেশন সেই চেতনা নিয়েই কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, জাবা ফাউন্ডেশন ছাতক এলাকায় শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
18 July 2025

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

https://chhatakersangbad.com/