শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, চরমহল্লায় সভাপতি অজিত কুমার দাশ,সাধারণ সম্পাদক অজিত দাশ(নিমাই)

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাউয়াবাজার ইউনিয়ন ও চরমহল্লা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কায়স্থকোনা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য সুদৃঢ় করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনি শংকর ভৌমিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়।

জাউয়াবাজার ইউনিয়ন শাখার সম্মেলনে সভাপতিত্ব করেন জয়প্রকাশ ভৌমিক। অন্যদিকে, চরমহল্লা ইউনিয়ন শাখার সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক (সাংবাদিক ও ইউপি সদস্য) অজিত কুমার দাশ। দুই ইউনিয়নের যৌথ সম্মেলন পরিচালনা করেন শংকু দাম ও অজিত দাশ (নিমাই)।

সম্মেলনে চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে অজিত দাশ (নিমাই) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জাউয়াবাজার ইউনিয়ন শাখায় একাধিক প্রার্থী থাকায় ছাতক উপজেলা কমিটির সিদ্ধান্তক্রমে পরবর্তী সময়ে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সহসভাপতি পরেশ চন্দ, নারায়ণ দাস নারদ ও রাখেশ দাস, পূজা বিষয়ক সম্পাদক নিশন গোস্বামী এবং জয়ন্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিন্টু সেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের মহিলা সদস্য কলি রানী দে, প্রদীপ দাশ, সিংচাপইড় ইউনিয়ন পূজা কমিটির সভাপতি উপেশ বাবু, জাউয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাখাল দে, বাচ্চু দেব, লিটন দেব ও পিলিপ রায়। চরমহল্লা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মদন লাল দে, পিন্টু লাল ধর, নিশি কান্ত চন্দ ও সুরঞ্জিত দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনি শংকর ভৌমিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা বাবুল রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা, পূজা-পার্বণ সুষ্ঠুভাবে উদযাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ঐক্য, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্বকে সম্পৃক্ত করার মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সম্মেলনে জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধীজন ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। সম্মেলনের মাধ্যমে দুই ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
28 October 2026

ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, চরমহল্লায় সভাপতি অজিত কুমার দাশ,সাধারণ সম্পাদক অজিত দাশ(নিমাই)

https://chhatakersangbad.com/