1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকের ভাতগাঁওয়ে চিশতীয়া সমাজকল্যাণ পরিষদকে মন্ত্রণালয়ের অনুদান। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই ব্ল্যাকস্টোন চ্যারিটি ইউকে ও মুসলিম চ্যারিটি নেটওয়ার্ক ইউকের প্রতিনিধি দল বাইসাইকেল যোগে ছাতকের জাউয়াবাজার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই রাত নামলেই সুরমা ব্রিজে আতঙ্ক

ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় আফজল হোসেন (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) তাকে গ্রেপ্তারের পর বিধি মোতাবেক সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আফজল হোসেন ছাতক উপজেলার ৫নং চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানায় দায়ের করা মামলা নং-১২, তারিখ ৬ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আফজল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার আসামি গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized BY NewsTheme
11 October 2026

ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

https://chhatakersangbad.com/