1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকের ভাতগাঁওয়ে চিশতীয়া সমাজকল্যাণ পরিষদকে মন্ত্রণালয়ের অনুদান। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই ব্ল্যাকস্টোন চ্যারিটি ইউকে ও মুসলিম চ্যারিটি নেটওয়ার্ক ইউকের প্রতিনিধি দল বাইসাইকেল যোগে ছাতকের জাউয়াবাজার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই রাত নামলেই সুরমা ব্রিজে আতঙ্ক

সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জগন্নাথপুরের তাছিম চুলা ঘরের প্রোপ্রাইটর সোহানুর রহমান সুহেলকে সভাপতি এবং জাউয়া বাজারের ছাইমা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জের রাধানগর পয়েন্টে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে শাহ আলম (এস) ও জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম (ডি) এবং কোষাধ্যক্ষ হিসেবে কবির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম খোকন ও নিয়াজ আহমদ।

কমিটির সদস্যরা হলেন—হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, সুবিদ মিয়া, নজরুল ইসলাম, শফি উল্লা, কিবরিয়া আকন্দ, সাইফুর রহমান, সোহেল মিয়া, প্রকাশপাল চৌধুরী, আয়ুব আলী, রুহুল আমিন, শাকিল আহমদ, নজির হোসেন ও ফারুক মিয়া।

নবগঠিত কমিটির মাধ্যমে জেলার এলপিজি ডিস্ট্রিবিউটরদের পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized BY NewsTheme
09 October 2026

সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম

https://chhatakersangbad.com/