

ছাতকের সংবাদ ডেক্স :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রায় অর্ধলক্ষ টাকার অনুদান পেয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আহমদনগর কাংলাজান এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন চিশতীয়া সমাজকল্যাণ পরিষদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ সমাজসেবা কমপ্লেক্সের ষষ্ঠ তলার কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এ অনুদানের চেক গ্রহণ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহনুর আহমদ চিশতী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম।
চিশতীয়া সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ অনুদান সংগঠনটির চলমান সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করতে যুবসমাজকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply