শিরোনাম :
ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার ছাতকে চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি।

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার দেখা

ডেক্স নিউজ :

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গবাদিপশু চুরি, ছিনতাই, ভূমি বিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে আন্দোলন, সালিশ-মীমাংসায় অর্থ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সর্বশেষ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করেও নানা অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামের সচেতন নাগরিকদের একটি অংশ।

সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে তারা বলেন, কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ বা হয়রানি নয়, বরং দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করাই তাদের উদ্দেশ্য। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পাশাপাশি সালিশের নথি, সাধারণ ডায়েরি (জিডি), ব্যাংক রেকর্ড, ভয়েস রেকর্ডসহ অন্যান্য প্রমাণ যাচাইয়ের দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে ২০২০ সালের একটি গাভী চুরির অভিযোগের বিষয় উল্লেখ করা হয়।

তাদের দাবি, গাভীটি কয়েক হাত বদলের পর বিষয়টি স্থানীয় সালিশে ওঠে এবং টাকা ফেরতের মাধ্যমে তা মীমাংসা করা হয়েছিল। একই সঙ্গে বরাটুকা মৌজার এজমালী ভূমি নিয়ে আনুজানী ও মেওয়াতৈল গ্রামের বিরোধ এবং এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকা লেনদেনের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষককে কেন্দ্র করে শিক্ষার্থীদের ব্যবহার করে আন্দোলন ও মব তৈরির অভিযোগ তোলা হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আনুজানী ব্রিজ এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দুটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পরে স্থানীয় সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগকারীরা জানান। একই সালিশে গরু চুরির অভিযোগও উত্থাপিত হয়েছিল বলে দাবি করা হয়। চানপুর গ্রামের আব্দুল লতিফের দুটি মহিষ চুরি ও এ-সংক্রান্ত অর্থ লেনদেনের অভিযোগেরও তদন্ত দাবি করা হয়েছে।

এদিকে আনুজানীর জহুর আলী ও মাহমুদুল হাসান ছালিকের মধ্যে ভূমি বিরোধ এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ নেওয়ার উদ্যোগের অভিযোগও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মাওলানা সৈয়দুর রহমানের হারিয়ে যাওয়া স্বাক্ষরযুক্ত ব্যাংক চেকের ছবি আব্দুন নুর মেম্বারের মোবাইল ফোনে দেখা যাওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি যাচাইয়ে জিডি, ব্যাংক রেকর্ড, চেকের ছবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও ভয়েস রেকর্ড পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।

সালিশ-মীমাংসাকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। মেওয়াতৈল এলাকার একটি বিরোধের সালিশে প্রায় ১০ হাজার টাকা ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট ভয়েস রেকর্ড ও আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়।
সবশেষে ২০২৬ সালের ১ আগস্ট আনুজানী এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের দাবি, সংঘর্ষের পেছনে দীর্ঘদিনের বিরোধ, ভূমি-সংক্রান্ত দ্বন্দ্ব, সালিশ ও স্থানীয় বিভিন্ন বিরোধের বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
সচেতন নাগরিকদের পক্ষ থেকে গবাদিপশু চুরি, ছিনতাই, ভূমি বিরোধ, সালিশে অর্থ লেনদেন, ব্যাংক চেক-সংক্রান্ত অভিযোগ এবং ১ আগস্টের সংঘর্ষ—সব বিষয় নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।
তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলো শুধু প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, নথি ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। একই সঙ্গে কোনো অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেটিও প্রকাশের আহ্বান জানান তারা।

আনুজানী গ্রামের সচেতন নাগরিকদের পক্ষে পারভেজ মোসারফ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে গ্রামের মানুষের নিরাপত্তা, সামাজিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
03 October 2026

ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি।

https://chhatakersangbad.com/