শিরোনাম :
নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ইউএনও মহিউদ্দিন ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার ছাতকে চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ইউএনও মহিউদ্দিন

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স নিউজ ঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেছেন, জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মতো নৈতিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা রোধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।
তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের একটি অংশ নৈতিক অবক্ষয়, ডিজিটাল জুয়া ও নেশায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। নতুন প্রজন্মকে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার (৪ অক্টোবর) ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং আল-জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মহিউদ্দিন আরও বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদের লেখাপড়ার প্রতি মনোযোগী করার বিষয়ে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
আল-জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন।
মাদ্রাসার নাযিম মাওলানা ফখরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন, আনছার উদ্দিন, হাজী শুকুর উদ্দিন, আব্দুন নূর, আব্দুল মোক্তাদির, আব্দুল কাদির, ফজলুর রহমান, হাজী বদরুল আলম, খাজিল মিয়া, ইউপি সদস্য ময়না মিয়া, ছালিক মিয়া, সিরাজ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুল অদুদ, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সতীর্থ দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সিদ্দিকুর রহমান কামরানসহ অনেকে।
অনুষ্ঠানে মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।
পরে প্রধান অতিথি ১০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভবন মেরামত ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে ইউপি ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 October 2026

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ইউএনও মহিউদ্দিন

https://chhatakersangbad.com/