1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে স্ত্রী-শিশুসন্তান নিখোঁজ, থানায় স্বামীর লিখিত অভিযোগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকের ভাতগাঁওয়ে চিশতীয়া সমাজকল্যাণ পরিষদকে মন্ত্রণালয়ের অনুদান। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই ব্ল্যাকস্টোন চ্যারিটি ইউকে ও মুসলিম চ্যারিটি নেটওয়ার্ক ইউকের প্রতিনিধি দল বাইসাইকেল যোগে ছাতকের জাউয়াবাজার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই রাত নামলেই সুরমা ব্রিজে আতঙ্ক

ছাতকে স্ত্রী-শিশুসন্তান নিখোঁজ, থানায় স্বামীর লিখিত অভিযোগ

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভারাটিয়া এলাকায় স্ত্রী ও শিশুসন্তানকে খুঁজে না পাওয়ায় ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন নিতাই দাস। গত ১ অক্টোবর রাত থেকে নিখোঁজ রয়েছেন তাঁর স্ত্রী পান্না রাণী দাস (২৬) ও প্রায় পাঁচ বছর বয়সী শিশু সন্তান কৈশি দাস।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে পান্না রাণী দাস তাঁর শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। ওই সময় নিতাই দাস কর্মস্থলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাসা থেকে বের হওয়ার সময় পান্না রাণী কিছু নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও ব্যবহৃত কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান। এরপর থেকে মা ও শিশুর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

হঠাৎ স্ত্রী ও শিশুসন্তানের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁদের সন্ধান ও প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য ছাতক থানায় লিখিত অভিযোগ করেন নিতাই দাস।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পান্না রাণী দাস ও শিশু কৈশি দাসের অবস্থান সম্পর্কে কেউ কোনো নির্ভরযোগ্য তথ্য পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে, বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমাননির্ভর তথ্য ছড়িয়ে না দিয়ে নিশ্চিত তথ্যের ভিত্তিতে পরিবারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized BY NewsTheme
05 October 2026

ছাতকে স্ত্রী-শিশুসন্তান নিখোঁজ, থানায় স্বামীর লিখিত অভিযোগ

https://chhatakersangbad.com/