শিরোনাম :
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ইউএনও মহিউদ্দিন ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার ছাতকে চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার নিবারণ চন্দ্র বিশ্বাস।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার পক্ষ থেকে তাঁকে এ স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হয়।

২৬ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম স্বাক্ষরিত সনদে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের জন্য নিবারণ চন্দ্র বিশ্বাসকে অভিনন্দন জানানো হয়।

সনদ পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিবারণ চন্দ্র বিশ্বাস লেখেন, কর্মজীবনের স্বীকৃতি পাওয়া আনন্দের। তবে এই একটি সনদের পেছনে রয়েছে অনেক ত্যাগ-তিতিক্ষা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা।
তিনি জানান, সাধারণত ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঘুম থেকে উঠে দৌড়, জিম ও কারাতে অনুশীলন শেষে রান্নাবান্না করে সকাল ৭টার মধ্যে অফিসের উদ্দেশ্যে রওনা হন। তবে গত মে-জুন মাসে কর্মব্যস্ততার কারণে তাঁর সকালের রুটিনেও পরিবর্তন আনতে হয়। দ্রুত অফিসে পৌঁছানোর জন্য নিয়মিত অনুশীলনের সময় কমিয়ে দেন। এমনকি কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষাও দুই মাস পিছিয়ে দিয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে মনোনিবেশ করেন।
সীমিত জনবল নিয়ে শাখার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হলেও সহকর্মীদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ স্বীকৃতি পাওয়ার পর দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে কিছুটা স্বস্তি ও প্রশান্তি অনুভব করছেন বলেও জানান।
ফেসবুক পোস্টে নিবারণ চন্দ্র বিশ্বাস প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপক (জিএম), সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং সিলেট অঞ্চল প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া গোবিন্দগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা শিমুল রায়, মোহাম্মদ জাহিদুল ইসলাম, দীপু চন্দ্র দাস (শীতল দাশ)-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সিলেট শাখার দ্বিতীয় কর্মকর্তা খন্দকার এম মুননা এবং কিরণ দেবনাথ-এর সার্বক্ষণিক সহযোগিতার কথাও উল্লেখ করেন।
নিবারণ চন্দ্র বিশ্বাসের এ অর্জনে প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 October 2026

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস

https://chhatakersangbad.com/