শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে মরাচেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে তিনজনকে কারাদণ্ড

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২০ বার দেখা

দোয়ারাবাজারে মরাচেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে তিনজনকে কারাদণ্ড
ডেক্স রি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের নেতৃত্বে সুনাইৎতা ও শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনাইৎতা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড এবং শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর পুত্র লালন আহমেদ রাজু ও সুনাইৎতা গ্রামের ওস্তার আলীর ছেলে আশিক আলীকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা, নদী ভাঙন রোধ এবং সরকারি সম্পদ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা এবং দুর্বৃত্তদের হাত থেকে নদী রক্ষা করতে প্রশাসনের এমন তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
07 July 2025

দোয়ারাবাজারে মরাচেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে তিনজনকে কারাদণ্ড

https://chhatakersangbad.com/