শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে পুলিশের অভিযানে বিদেশী মদসহ মাদক কারবারি আটক

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় মাদক কেনাবেচার গোপন তথ্য পাওয়ার পর শনিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে ছাতক থানার পুলিশ একটি বিশেষ টিম অভিযান চালায়। পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিন।

অভিযানকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি স্থানীয় দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

তল্লাশিতে তার কাছ থেকে পাওয়া যায় বিদেশী মদের বড় চালান। এর মধ্যে ছিল Mc Dowells No-1 Luxury ব্র্যান্ডের ২৮ বোতল এবং Officer’s Choice ব্র্যান্ডের ৫০ বোতল। সব মিলিয়ে মোট ৭৮ বোতল মদ জব্দ করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

ঘটনার পর এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪০ ধারায় ছাতক থানায় মামলা (নং-২২, তারিখ: ২৪/০৮/২০২৫) দায়ের করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
25 August 2025

ছাতকে পুলিশের অভিযানে বিদেশী মদসহ মাদক কারবারি আটক

https://chhatakersangbad.com/