শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট (৪৮ বিজিবি) এর অভিযানে ৪ কোটি ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২০ বার দেখা

ছাতক সংবাদ ডেক্স:
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা, লাফার্জ ও ডিবিরহাওর বিওপির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল ও বারকী নৌকা জব্দ করে।

অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেটসহ অবৈধ মালামাল বহনকারী একটি ডিআই পিকআপ, ডাম্পার ও টাটা ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সর্বশেষ অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৫৩০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন,
“উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
21 August 2025

সিলেট (৪৮ বিজিবি) এর অভিযানে ৪ কোটি ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

https://chhatakersangbad.com/