শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২৪ পরিবারে ছাগল বিতরণ

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ

ছাতক উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে “স্বাবলম্বী প্রকল্প”-এর আওতায় চরমহল্লা ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে ২৪টি ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার হুশিয়ার আলী এবং সভা পরিচালনা করেন ইকবাল হোসেন তামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান, চরমহল্লা শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলী ও মোঃ সাজিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সদস্য ফয়সল আহমদ জাকারিয়া ও মিজানুর রহমান আল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আহমেদ, হামিদ হাসানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। স্বাবলম্বী প্রকল্পের আওতায় ছাগল বিতরণ অসহায় পরিবারগুলোর জন্য শুধু সহায়তা নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি বাস্তব পথ তৈরি করে দেবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে এই মহতী আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ জন্য উপস্থিত বক্তারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সকল প্রবাসী ও দেশীয় সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল সংগ্রহকারী, অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 January 2026

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২৪ পরিবারে ছাগল বিতরণ

https://chhatakersangbad.com/