শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: সুনামগঞ্জে মা–মেয়ে নিহত, আহত ১০

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাওয়া পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে মা–মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন পর্যটক।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায়।

নিহতরা হলেন—রাজধানীর কদমতলীর বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পর্যটকদের নিয়ে ‘সেজুতি ট্রাভেলস’-এর একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। ভোরে পাগলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা–মেয়ে নিহত হন এবং আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।

ওসি আরও জানান, আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার সময় সড়কে ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক সম্ভবত বাসের নিয়ন্ত্রণ হারান।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
24 October 2025

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: সুনামগঞ্জে মা–মেয়ে নিহত, আহত ১০

https://chhatakersangbad.com/