শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকের দোলারবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার দেখা
Oplus_131072

ছাতক সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একদিনব্যাপী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প”-এর আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পায়। এতে মামলা-মোকদ্দমার জটিলতা কমে যায় এবং গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

সভায় সভাপতির বক্তব্যে উল্লেখ করা হয়, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধ ও সামাজিক সমস্যাগুলো সহজে মীমাংসা করা সম্ভব হবে। এ জন্য ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ জনগণকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী স্থানীয় সরকার বিভাগের প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, “গ্রাম আদালত নিয়ে মানুষের মাঝে যত বেশি সচেতনতা তৈরি করা যাবে, তত বেশি আইনি সেবা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ইউপি সদস্য আলাল মিয়া, আফিয়া বেগম, নুরুল আমিন, সমাজসেবক সেলু মিয়া, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, আফরুল আলী, সমতেরা বিবি, বাদশা মিয়া, জুয়েদ মিয়া, ইসলাম উদ্দিন, ও আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হবে, মামলা-মোকদ্দমার চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
27 October 2025

ছাতকের দোলারবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/