শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প” (GAAP)-এর বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ছাতক উপজেলা সমন্বয়কারী প্রসেনজিৎ বিশ্বাস। তিনি গ্রাম আদালতের ভূমিকা, মামলার ধরন, বিচার প্রক্রিয়া ও জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজলভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ দ্রুত বিচার পায়, যা মামলা-মোকদ্দমার জটিলতা ও খরচ অনেকাংশে কমিয়ে আনে।”

সভায় সভাপতিত্ব করেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল অদুদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব আব্দুস সবুর।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল, মাসুক মিয়া, রফিকুল ইসলাম, আল আমীন, একরাম আলী, সদস্যা সত্যারানী পাল, রেহেনা বেগম রানা, জোসনা বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া আলোচনায় অংশ নেন তরুণ সমাজসেবক শাহজাহান মিয়া, সাংবাদিক সুজন তালুকদার, প্রবীণ মুরব্বি নুরুল হক, নাজির আহমদ ছানা, কামাল আহমদ, শফিকুর রহমান, রইছ আলী, আলিম, কদ্দুস, সফিকা, ফাতেমা, আলতাফ, বিজুল বিশ্বাস, ঝন্টু, আতিকুর রহমান, রোকসানা, রকিব, সিরাজসহ গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচার ব্যবস্থা গড়ে তোলা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচারের প্রতি আরও আস্থাশীল হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 November 2025

সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/