শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা

ছাতক পৌরসভার উদ্যোগে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১০ শিক্ষার্থী অংশ নেয়

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পৌর এলাকার ৫টি উচ্চ বিদ্যালয় ও ১৮টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নজরদারি।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যেই পৌরসভা নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং শিক্ষার মান উন্নত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র চক্রবর্তী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলাম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

অভিভাবকরা জানান, পৌর প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে এমন উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এই পরীক্ষা শিক্ষার্থীদের মনোযোগী করছে, আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।

উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর ২০২৪ সালে ইউএনও ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো সফলভাবে এ পরীক্ষার আয়োজন সম্পন্ন হলো।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
13 November 2025

ছাতকে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

https://chhatakersangbad.com/