শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

সিলেট BLC তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সিলেটের পীরের বাজারে ব্র্যাক BLC ট্রেনিং সেন্টারে ১৮ ও ১৯ নভেম্বর (মঙ্গলবার ও বুধবার) দুইদিনব্যাপী সারাদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিনটি জেলা নরসিংদী, সিলেট, ও সুনামগঞ্জ জেলা প্রবাস বন্ধু ফোরামের সদস্যদের নিয়ে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিরাপদ অভিবাসন, বৈধ বিদেশ যাত্রা, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি সচেতনতা বিষয়ে দক্ষ ও সজাগ করা।

প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ট্রেইনাররা—আরিফ আহমেদ ও আজিজ আহমেদ। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে সাংবাদিকবৃন্দও অংশ নেন এবং অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করে কর্মশালাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করেন।

দুই দিনের এই কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রবাসফেরত নারী, যুব সমাজ, স্থানীয় সচেতন ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা অভিবাসন সংক্রান্ত নিরাপদ পথ, বৈধ কাগজপত্র যাচাই, দালালচক্রের প্রতারণা চিহ্নিতকরণ এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণের সঠিক তথ্য পেয়েছেন।

প্রশিক্ষণে বিশেষভাবে বিদেশ ফেরত ব্যক্তিদের অভিজ্ঞতা শোনার মাধ্যমে পুনর্বাসন, বৈধভাবে বিদেশ যাত্রা ও প্রবাসীদের সেবায় কার্যকর ভূমিকা নেওয়ার বিষয়গুলো আলোচিত হয়। অংশগ্রহণকারীরা জানান, তারা কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত হয়েছেন।

ব্র্যাকের কর্মকর্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, প্রবাসীদের অধিকার রক্ষা এবং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রশিক্ষণ প্রাপ্তরা স্থানীয় জনগণকে অভিবাসন সংক্রান্ত সঠিক তথ্য দিতে পারবে এবং প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
19 November 2025

সিলেট BLC তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/