শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত হয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায় কমিটি। গত রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ছাতক পৌরশহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আহবায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে। সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা’র প্রতিনিধি সাকির আমীন, আমার সময় ডটকমের মো. নুর উদ্দিন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আলম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুশাহিদ আলী, দৈনিক আমার দেশ এর প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ও দৈনিক যুগভেরীর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, ভোরের চেতনার প্রতিনিধি মো. ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশন সিলেট পশ্চিম প্রতিনিধি এআর ছায়েম, এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি তাজিদুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস এর ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, আলোর দিগন্তের প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান,
আমার বার্তার প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক আমার সকালের প্রতিনিধি জামরুল ইসলাম রেজা, দেশ বার্তার প্রতিনিধি দিলোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, প্রভাত বেলার প্রতিনিধি বদরুল আলম খান, লোকমান হোসেন।

সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক ইনকিলাব’র ছাতক উপজেলা প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহবায়ক ও দৈনিক মানবকন্ঠ’র ছাতক উপজেলা প্রতিনিধি ও সিলেটের তথ্যানুসন্ধান’র নির্বাহী সম্পাদক মো. খালেদ মিয়াকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমার দেশ এর প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রাম’র লুৎফুর রহমান শাওন, ভোরের চেতনার ফজল উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।

নেতৃবৃন্দরা বলেন, ছাতকে সাংবাদিকতার সোনালী ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই ইতিহাস ঐতিহ্যকে লালন করতে বিভক্ত হওয়া একাধিক সংগঠনের মূল ধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত এই প্রেসক্লাব উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সহযোগিতায় মজবুত একটি সংগঠন হিসেবে মিডিয়া জগতে পরিচিতি আনবে এমনটা প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 January 2026

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ

https://chhatakersangbad.com/