1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেটে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে ছাতক উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান আসন্ন সুনামগঞ্জ জেলা সম্মেলন সফল করতে ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ।

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ৩ মাস ও ৬ মাস মেয়াদি কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে লার্নিং সেন্টারের পরিচালক জেলার শ্রেষ্ট শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য ডা.করুনা সিন্ধু রায়,শিক্ষক আকল মিয়া,কবির আহমদ, ইন্জিনিয়ার আবু ইউসুফ মোহাম্মদ ইব্রাহিম , অভিভাবক ফারুক আহমদ, তোফায়েল খান বিপন,লার্নিং সেন্টারের শিক্ষক মাহমুদা বেগম,সুমাইয়া আক্তার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা খানম রুহি,মুনতাহা আফরিন জেনিথ, মরিয়ম আলম প্রমূখ।অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফিজ শিহাব উদ্দিন ও গীতা পাঠ করেন দেবজানী রায়। শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র ও পুরু্ষ্কার বিতরণ করেন লার্নিং সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এদিকে মন্ডলীভোগ লাল মসজিদে জুম্মা নামাজের আগে মুসল্লী দের উদ্দেশ্য বক্তব্য রাখেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এছাড়া তার মাতাপিতার রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ পার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
16 January 2026

ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ।

https://chhatakersangbad.com/