শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রিপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি শ্রী মনি শংকর ভৌমিক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাবুল রায়, সহ সভাপতি শ্রী পরেশ চন্দ, শ্রী নারায়ণ রায় নারদ, ডা. রাকেশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী রঞ্জন দাস, ছাতক উপজেলা শাখার কোষাধ্যক্ষ এবং নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা শাখার সহ ধর্মীয় বিষয়ক সম্পাদক শ্রী পংকজ দত্ত, ছাতক উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা শাখার সহপ্রচার সম্পাদক শ্রী দীপক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রী নিখলেশ দেবনাথ, আকাশ দেবনাথ ও পলাশ আচার্য।

অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন কানু প্রিয়। পরে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন নিধু রঞ্জন দাস, বিপ্লব কান্তি সাহা দয়ারাই, শীতেশ চন্দ্র দাস বিশ্বম্ভর পুর, বিজয় ভুষন দে, নেপুর দে, চানপুর এবং শ্রীভাস দাস, খাগামুড়া।

সম্মেলনে বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন দিগেশ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত (টিপু), সাংগঠনিক সম্পাদক সুদিপ দাস (টিটু) এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রদীপ দে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন ও বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
14 August 2026

গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/