

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫নং চরমহল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন।
দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। জনপ্রতিনিধি না হয়েও চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডে মোঃ জসিম উদ্দিনের সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জানার চেষ্টা করেন বলেও তার সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রবাসী জীবনের ব্যস্ততার মধ্যেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের একজন দায়িত্বশীল হিসেবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন মোঃ জসিম উদ্দিন। স্থানীয় পর্যায়ে তার এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচনী প্রক্রিয়া ও প্রার্থিতা সংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
এদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ জসিম উদ্দিনের নাম আলোচনায় আসায় চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে তার সামাজিক কর্মকাণ্ড ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে।
Leave a Reply