শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নবগঠিত সিবিএ নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নবগঠিত সিবিএ (Collective Bargaining Agent) নেতৃবৃন্দ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবগঠিত সিবিএ নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সিবিএ নেতৃবৃন্দ ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সার্বিক পরিস্থিতি, শ্রমিকদের বিভিন্ন বিষয় এবং ফ্যাক্টরির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি নবগঠিত সিবিএ’র কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু এবং যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা, শ্রমিকদের স্বার্থ এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সার্বিক উন্নয়ন ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
21 September 2026

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নবগঠিত সিবিএ নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের সৌজন্য সাক্ষাৎ

https://chhatakersangbad.com/