শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়াস্থ নতুন অফিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের নতুনপাড়াস্থ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বিমল বণিক,শান্তিগঞ্জের জ্যোতি ভূষন তালুকদার, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মণি কাঞ্চন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেজিৎ নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,কোষাধ্যক্ষ স্বপন সরকার,প্রচার সম্পাদক রিংকু চৌধুরী,এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,নারায়ন চক্রবর্তী,সংগঠনের সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দার,পম্পা এষ,চন্দন কুমার দাশ, শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষ্ণা রানী দাশ,অজন্তা রানী,সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িকতার চেতনা,মূল্যবোধ এবং সম্প্রীতির যে নিদর্শন তা দেখে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘকাল থেকে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মাঝে ব্যতিক্রম দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারাবাহিকতা বর্তমান এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা দেখে শিখবে এবং তাদের অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আগামী আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মের অনুসারীরা নিরাপদে এবং নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
17 September 2026

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

https://chhatakersangbad.com/