শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজাকে উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার ও সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার((ডিএসবি) সুমন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) রাকিবুল হাসান রাসেল,এ এস পি প্রশান্ত ঘোষ, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ, ও সদস্য বিষ্ণু পদ সরকার প্রমুখ।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন নেতৃবৃন্দদেরকে আশ^স্থ করে বলেন,সম্প্রীতির জেলা হচ্ছে এই হাওর বেস্টিত সুনামগঞ্জ। এই জেলায় সকল ধর্মের মানুষের মাঝে যে একটা ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তুলনা চলেনা। আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারহীদ দূর্গপূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন যেহেতু এই জেলায় সকল ধর্মের মানুষের বসবাস তাই পূজোর সময় নামাজ কিংবা আযানের ধবনি হলে এ সময় মাইক বন্ধ রাখার আহবান জানান।

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেন চলতি বছর এই জেলা শহরসহ ১২ট উপজেলায় মোট প্রায় ৪৫০টির মতো মন্ডপে দূর্গপূজো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রতিটি পূজামন্ডপে নিজেদের স্বেচ্ছাসেবকরা ও নিয়মিত কাজ করবেন এবং পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
25 September 2026

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

https://chhatakersangbad.com/