শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাউয়া বাজারে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামে ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

নিহত শিশুর নাম আবু সুফিয়ান (৭)। সে স্থানীয় জাউয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র এবং কছির মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশেই অটো রাইস মিলের মাঠে দাঁড়িয়ে ছিলো আবু সুফিয়ান। এসময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব পার্কিং করা একটি ডিআই ট্রাক পেছনে নিতে গেলে অসাবধানতাবশত ব্রেকগিয়ারে ট্রাকটি চালিয়ে দেয়। এতে চাপা পড়ে গুরুতর আহত হয় ছোট্ট সুফিয়ান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হযরত আলী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
11 September 2025

জাউয়া বাজারে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

https://chhatakersangbad.com/