শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
রবিবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম (BYDF) দেশের যুবসমাজকে সংগঠিত করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা কমিটির নতুন নেতৃত্ব অনুমোদন করেছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এই কমিটিতে সভাপতি হয়েছেন সৈয়দ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেরাজ বিন আশকর। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন ও সালমান আহমদ জামি। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন জেলার তরুণ নেতৃত্বরা।

অনুমোদিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা সভাপতি সৈয়দ রুহুল আমিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন ও সালমান আহমদ জামি, সাধারণ সম্পাদক মেরাজ বিন আশকর, সহ-সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম, সুফিয়ান আহমদ ও মারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বিল্লাল আহমদ ও হালিমা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার, আইন বিষয়ক সম্পাদক আল আমিন হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক প্রজয় দাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারজানা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিলয় দাস, কারিগরি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহেদ, কৃষি বিষয়ক সম্পাদক মাহিন তালুকদার মুজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
সোহানা আক্তার অনন্যা, সুলতানা আক্তার, বাইমল হক, ডালিম আহমদ, ইয়াসিন আহমদ, আজহারুল ইসলাম ভূঁইয়া, রবিবুল ইসলাম এবং ইমতিয়াজ হোসেন ইমন।

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের নেতারা জানিয়েছেন, এ নবগঠিত কমিটি আগামী এক বছরে যুব নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে।

সভাপতি সৈয়দ রুহুল আমিন বলেন,
“আমরা সুনামগঞ্জের তরুণদের সংগঠিত করে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। যুবরাই আমাদের শক্তি, যুবরাই উন্নয়নের চালিকাশক্তি।”

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম বলেন, “তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা একটি উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল সুনামগঞ্জ গড়তে চাই।”

কেন্দ্রীয় সংসদ আশা প্রকাশ করেছে, এই কমিটির নেতৃত্বে সুনামগঞ্জের তরুণ সমাজ আরও বেশি সামাজিক উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং জাতীয় অগ্রগতিতে অবদান রাখবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
29 September 2025

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

https://chhatakersangbad.com/