শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

বিআইডব্লিউটিএ কর্তৃক ২০২৬-২৭ অর্থ বছরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার লঞ্চঘাট থেকে মান্নানঘাট পূর্ব পর্যন্ত ও ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকার সুরমা ও বৌলাই নদীর উভয় পাড়ে এলসি ও বার্দিং আদায়কৃত ইজারাদারকে গত ২৭সেপ্টেম্বর দুটি সমিতির ব্যানারে মানববন্ধনে চাঁদাবাজ বলার প্রতিবাদে ইজারাদারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার বিকালে জামালগঞ্জে বিআইডব্লিউটিএ এর ইজারদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমানের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ ইজারদার জিয়াউর রহৃমান।

ইজারদারদের চাঁদাবাজির গডফাদার হিসেবে বিএনপি তিনজন নেতার নাম জড়িয়ে অপপ্রচার করায় উক্ত সংবাদ সম্মেলন তীব্র প্রতিবাদ জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, যুবদলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাচনাবাজার ইউপির চেয়ারম্যান মাসুক মিয়া।

সংবাদ সম্মেলনে ইজারদার জিয়াউর রহমান বলেন, আমরা বিআইডব্লিউটিএ কর্তৃক প্রাপ্ত বৈধ ইজারাদার। সরকারি নিয়মানুযায়ী প্রতি মে.টন মালামাল ৭০টাকা হিসেবে রিসিটের মাধ্যমে আমাদের কালেক্টারগন টোল আদায় করছেন।

কিন্তু সম্প্রতি অবৈধ সুযোগ না দেওয়ায় উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক আ.মালিক, স্বাক্ষর সম্বলিত যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান,ও যুগ্ম-আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার-এর ইন্দনে জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গত (২৭সেপ্টেম্বর) জামালগঞ্জে অবস্থিত
মিনি স্টোন ক্রাসার মিল মালিক সমিতি ও নৌশ্রমিক সমিতি নামে দুটি সংগঠনের ব্যানারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে এবং মিথ্যা নাটক সাজিয়ে বিআইডব্লিউটিএ ইজারদার ও বিএনপির গুরুত্বপূর্ণ তিন নেতার বিরুদ্ধে অপপ্রচার চালায়।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, আহবায়ক কমিটির সদস্য শাহ মো.শাহজাহান, উপজলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া বলেন, কথিত দুটি সমিতির ব্যানারে গত ২৭সেপ্টেম্বর যে মানববন্ধন ও মিছিল করা হয়েছে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা-বানোয়াট। বিআইডব্লিউটিএ-এর ইজারদারদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
28 September 2026

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

https://chhatakersangbad.com/