শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদার কর্তৃক নৌ পথে ৫০ পয়সার স্থলে ২.৮০ পয়সা লোড-আনলোডে মোট ৫.৬০ পয়সা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের সাথে জামাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের সাথে মতবিনিময় করেছেন স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক ও ব্যবসায়িরা তাদের বক্তাব্যে বলেন, আমাদের ন্যায্য দাবী আদায়ে দীর্ঘ প্রায় ৩/৪ মাস যাবৎ সভা সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের এক পযার্য়ে জামালগঞ্জ উপজেলা নিবাহী অফিসার শিল্পী রাণী মোদকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন ফল পাচ্ছিনা। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা নিরুপায় হয়ে বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার দ্বারস্থ হলে তারা ব্যবসায়ি ও শ্রমিকদের ন্যায্য দাবী এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করলে ইজারাদার ও তিনজন নেতা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই মিথ্যা ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

সভায় পৃথক বক্তব্যে শ্রমিকরা আরো বলেন, সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ি বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার,আজিজ আহমেদ,মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন।

তারা দাবি করেন, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বলেছেন এটা উপজেলা প্রশাসনের এখতিয়ারভূক্ত নয়। এটা বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের হাতে রয়েছে। তারপরেও শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে তিনি উধর্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন এবং পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতিপত্র গ্রহন এবং লাইসেন্সের ব্যবস্থা গ্রহনের পরামর্ম প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,মিনি স্টোন ক্যাশার মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম,ব্যবসায়ী নবী হোসেন,লাল মিয়া,রহম আলী,ব্যবসায়ী লোকমান হোসেন,বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলী প্রমুখ। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
29 September 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা

https://chhatakersangbad.com/