শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার দেখা

চিত্ত রঞ্জন ধর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ৪ জনসহ কমিটিতে ১৩ সদস্য

ডেক্স নিউজ:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজালাবাদ ইউনিয়ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে চিত্ত রঞ্জন ধরকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্টু চন্দ, বারিন্দ্র দেবনাথ, মুকুল ধর ও বিরেন ঘোষ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দীজু দাস, কবিন্দ্র বিশ্বাস, পরিমল বৈদ্য, নিরদ সূত্রধর, তারেশ দেবনাথ, সত্য চন্দ, চিত্ত সূত্রধর ও লিটন শর্মা।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, নতুন এ আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা, পূজা-পার্বণ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আগামী সম্মেলন সফলভাবে সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন—এমন প্রত্যাশা স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সংগঠনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
04 November 2026

ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

https://chhatakersangbad.com/