শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা নিয়ে ওলামা-সুধী সম্মেলনে পীর সাহেব চরমো

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার দেখা

সুনামগঞ্জে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা নিয়ে ওলামা-সুধী সম্মেলনে পীর সাহেব চরমোনাই

সুনামগঞ্জ প্রতিনিধি :

জনগণের মৌলিক অধিকার রক্ষায় দেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতিতে নির্বাচন চালু করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে “ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা” শীর্ষক ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “আগের পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা থেকেই যায়। তখন জনগণের পছন্দের প্রার্থী সংসদে যেতে পারবে না। এখন বিভিন্নভাবে হাজার কোটি টাকা লোপাট হচ্ছে। নির্বাচনের সময় এই কালো টাকা ব্যবহার করে ভালো মানুষদের পরাজিত করা হয়।”

তিনি আরও বলেন, “এককভাবে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়। সংবিধান পরিবর্তন করে যা খুশি তাই করে, ৭০ শতাংশ মানুষের ভোট মূল্যহীন হয়ে যায়। অথচ পিআর পদ্ধতিতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হয়।”

তিনি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন না দেওয়ার দাবিও জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মুফতি মঈনুদ্দিন খান তানভীর, জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলার আমির মাওলানা তোফায়েল আহমদ খান, গণ অধিকার পরিষদের আবদুল বারী এবং এনসিপির নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
03 July 2025

সুনামগঞ্জে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা নিয়ে ওলামা-সুধী সম্মেলনে পীর সাহেব চরমো

https://chhatakersangbad.com/