শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হলেন হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭০ বার দেখা

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হলেন হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউ.কে জমিয়তের সহ-সভাপতি জননেতা মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম দলীয় প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

সম্প্রতি জগন্নাথপুর উপজেলাস্থ জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা জমিয়তের দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি ও যুব জমিয়ত ছাত্র জমিয়তের অর্ধশত নেতাকর্মীর উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেন।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী হিসেবে তালিকায় প্রথমেই রাখা হয়েছে ।

উল্লেখ্য তিনি গত এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে দুই উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করেন, ব্যাপকভাবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্যে বৈঠক, মতবিনিময়, গণসংযোগ প্রেস ব্রিফিং করে
নির্বাচনী মাঠকে তাঁর পক্ষে প্রশস্থ করে গেছেন। এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠে কাজ করেছেন বিদায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী হিসেবে তাঁর বিকল্প নেই।

বৈঠকে নেতৃবৃন্দ সুনামগঞ্জ-৩ আসনের সঙ্গে জমিয়তের শক্ত অবস্থান ঐতিহ্যে’র এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করেছেন, বিজয়ী ও হয়েছেন। তাই দলকে ঐতিহ্যগতভাবে টিকিয়ে রাখতে জমিয়তের অবস্থানকে আরও শক্ত করে তুলতে এই আসনে মাওলানা সৈয়দ তামীম আহমদকে নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বৈঠকে আলোচনা সাপেক্ষে বিকল্প আরও দুজন প্রার্থীর প্রস্তাব করেন আংশিক নেতাকর্মীবৃন্দ, প্রস্তাবকৃত প্রার্থীরা হলেন সিলেট মহানগর জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক,ইউরোপ জমিয়তের সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম কামালী সিতু।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 July 2025

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হলেন হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ

https://chhatakersangbad.com/