শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার দেখা

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের একজন হলো সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার পুত্র আকিব মিয়া (৫), এবং অন্যজন মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, সকালে খেলাধুলা করতে গিয়ে আকিব ও তানভির এক পর্যায়ে পুকুরের ধারে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে নেমে তল্লাশির সময় তাদের নিথর দেহ পানিতে ভেসে ওঠে।

তৎক্ষণাৎ স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
03 July 2025

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

https://chhatakersangbad.com/