শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার দেখা

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলারের ১২২৮/এমপির নিকট হতে বাংলাদেশ অভ্যন্তরে একশত গজ ভিতরে ইদুকোনা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ ৬জনকে আটক করা হয়েছে।

রোববার ভোরে বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন(২২),মৃত আব্দুল মালেকের ছেলেআবুল হোসেন(৫৫),এবং পাচার হওয়া চারজন হলেন যথাক্রমে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাংঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে মোঃ নুর ইসলাম মোড়ল(২০),কুটি মিরের ছেলেমোঃ লিটন মির(৫০), মৃত জাফর মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম(৪০) ও মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের লোকজন। ওরা পূর্বেই ভারতে গমন করে এবং আজকে এই তিনজনকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন।

এছাড়া আরেক মানব পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মানব পাচারকারী আরমান হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত মানব পাচারকারী এই তিনজন টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকেন।

উল্লেখ্য আটককৃত পাচার হওয়া ব্যাক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময়ই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে জ্জ মাস সেখানে কাজ করার পর পূনরায় বাংলাদেশে ফেরত আসেন। আটককৃত ৬জনকে জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
02 July 2025

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

https://chhatakersangbad.com/