শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক পথসভায় মিলিত হয় এনসিপির নেতাকর্মীরা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করি যেখানে যানবাহনের মতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ফিটনেসের অভাব রয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে দেশ পরিচালনায় নানা সংকট ও দুর্নীতি দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ছাত্রজনতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি সেই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত একটি সংগঠন। আমরা একটি ফিটনেস-বিহীন রাষ্ট্রের পরিবর্তে সবার জন্য নিরাপদ, সুশাসন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী কাসনাত আব্দুল্লাহ, ডা. তাছনিম জারা এবং সুনামগঞ্জ জেলা কমিটির নেতা অনিক রায়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রাজা সুমন।

এদিকে পদযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
26 July 2025

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/