শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে বিএনপির দোয়া মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার দেখা

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

ছাতকের সংবাদ ডেক্স :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে ছাতকের জাউয়া বাজার রয়েল কনভেনশন হলে দোয়া মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় আয়োজিত এ দোয়া মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা যুগোপযোগী ও জনগণের প্রত্যাশার প্রতিফলন। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং বিএনপির অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
27 October 2025

ছাতকে বিএনপির দোয়া মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/