শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

৯ই নভেম্বর রবিবার সকাল ১১টায় ছাতক শহরের বাগবাড়িস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ছাতকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কলিমউদ্দিন আহমদ মিলন বলেন,

“সংবাদকর্মী ও রাজনৈতিক কর্মীদের কাজের উদ্দেশ্য এক—তা হলো সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকা। আমি দলীয় মনোনয়ন পেয়েছি, এখন জনগণ ও নেতাকর্মীদের সহযোগিতায় এ আসনটি জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন,

“নির্বাচিত হলে এই আসনের সকল অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এবং নদী খনন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরান প্রমুখ।

সভা শেষে সাংবাদিকদের সাথে সৌজন্য আলাপকালে কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন,

“জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, মানুষের সেবার ক্ষেত্র হিসেবে দেখি।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
09 November 2025

ছাতকে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/