শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনে উন্নয়নের অঙ্গীকার—মিলনের ধানের শীষের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ঐক্যের আহ্বান

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন
“আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হলে মোল্লাপাড়া সহ পুরো এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”

গত শুক্রবার রাতে ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় এবং বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় জনগণ, ব্যবসায়ী, যুবসমাজ এবং সাধারণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিতে আয়োজিত এ সভাটি নির্বাচনী এলাকায় নতুন করে প্রাণসঞ্চার করে। সভা শুরুর আগে মিলনকে ঘিরে উৎসুক জনতার ঢল নেমে আসে। নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং পুরো বাজার এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিলন তার বক্তব্যে বলেন—
“বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ধানের শীষের প্রার্থী। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই। আমার কারণে কোনো মানুষের ক্ষতি হবে না—এই অঙ্গীকার আপনাদের দিচ্ছি।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয়ভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি ছাতক-দোয়ারাবাজার বিএনপির দীর্ঘদিনের ঐক্য ও সমন্বয়ের কথা উল্লেখ করে বলেন—
“আমরা ঐক্যবদ্ধ। সকলে মিলেমিশে মাঠে কাজ করলে বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন—
“ধানের শীষ প্রতীকের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার কথা জনমানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ পরিবর্তন চায়—আমাদের দায়িত্ব সেই বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া।”


বিএনপি নেতা শের আলীর সভাপতিত্বে এবং সাইফুর রহমান সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রচারণা সভায় বক্তব্য রাখেন—

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু

যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন

সামসুর রহমান বাবুল

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ

বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার

বিএনপি নেতা মোস্তাব আলী ও নেছার আহমেদ

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার

জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত

তানিমুল ইসলাম, মো. শফি উদ্দিন

বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, বাবুল মিয়া মেম্বার-২

মেহেদী হাসান সোনা মিয়া, পিয়ারা মিয়া, আব্দুল্লাহ সর্দার

যুবদল নেতা আব্দুল কাইয়ুম, ফয়জুল আহমদ পাবেল

মো. জাহাঙ্গীর আলম, আব্দুল করিম চন্দন

তোফায়েল খান বিপন, আব্দুল কাদির বাবুল, ইমরান হাসান

দিলোয়ার হোসেন ইমরান, শাওন আহমদ, আব্দল্লাহ আল সনি

মো. দেলোয়ার হোসেন, বদরুল আলম, সাইদুল হক রাহেল প্রমুখ।

সব বক্তারা মিলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।


সভা শেষে নেতাকর্মীরা মোল্লাপাড়া বাজার থেকে শুরু করে আশপাশের এলাকা জুড়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। ভোটারদের হাতে ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট তুলে দেন এবং জনগণের সাথে মতবিনিময় করেন।

নির্বাচন ঘনিয়ে আসায় পুরো এলাকায় প্রচারণার উত্তাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মিলন সমর্থকদের উপস্থিতি সভাস্থলকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয় এবং জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে ওঠে।


Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
15 November 2025

সুনামগঞ্জ-৫ আসনে উন্নয়নের অঙ্গীকার—মিলনের ধানের শীষের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ঐক্যের আহ্বান

https://chhatakersangbad.com/