শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শতাধিক ক্রিকেটার অংশগ্রহণে জমজমাট ছাতক ৪’৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতক পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুবসমাজের জন্য আয়োজিত “৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ–২৫” এর প্রথম সিজনের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০:৩০ ঘটিকায় কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৪ ও ৫ নং ওয়ার্ডের আটটি গ্রাম—লেবার পাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনা মহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকির পাড় এর শতাধিক যুব ক্রিকেটার।

টুর্নামেন্টে মোট ১০৫ জন খেলোয়ার ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশগ্রহণ করেছেন। ৮টি টিমের জন্য অনুষ্ঠিত ড্রাফটে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার তরুণদের ক্রিকেট প্রতিভাকে তুলে ধরা, এই এলাকার যুবকদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতে আরো প্রতিযোগিতামূলক ও পেশাদারিভাবে টুর্নামেন্ট পরিচালনার ভিত্তি তৈরি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য ভাশখলা কিংস ইলেভেন এর প্রতিষ্ঠাতা মো: লাহিন মিয়া, আবহনী স্পোর্টিং ক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, মোহাম্মদ রুবেল আহমেদ,মো: সালাউদ্দিন, মো: পাভেল মিয়া, মিঠুন আচার্য, ইমরান হোসাইন আবিদ, মোহাম্মদ জাকারিয়া, আবু বকর চৌধুরী, জুয়েল আহমেদ, ফজল তালুকদার , রুমেন আহমেদ, রায়হান আহমেদ, মোঃ খালেদ মিয়া সবুজ আহমেদ, মোহাম্মদ রাকিব আলী সহ আরও অনেক স্বেচ্ছাসেবক এবং ক্রীড়া প্রেমীরা। টুর্নামেন্টে প্রথম স্থান অধিকারী দল পাবেন ২০,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দল পাবেন ১৫,০০০ টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবেন ১০,০০০ টাকা পুরস্কার।

আয়োজক কমিটি সুষ্ঠু ও সফলভাবে ড্রাফট সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, দলীয় প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জ্ঞাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান এর তারিখ ও ম্যাচের সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান স্থানীয় ক্রীড়া ও যুব সমাজের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থান করে নিয়েছে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
21 November 2025

শতাধিক ক্রিকেটার অংশগ্রহণে জমজমাট ছাতক ৪'৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট

https://chhatakersangbad.com/