শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ দিরাই থানায় প্রস্তুতি শুরু, চলছে দল গঠন

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার দেখা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

​ছাতকের সংবাদ ডেক্স :

মাদক ও অপরাধ দমনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে দিরাইয়ে প্রথমবারের মতো থানা পর্যায়ে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, থানা পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও বাছাইয়ের মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী কাবাডি দল গঠন করা হবে। এই দলটি পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দিরাই থানার প্রতিনিধিত্ব করবে।
​পুলিশ প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা। তাদের মতে, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।

টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক উপজেলার উদীয়মান ও আগ্রহী কাবাডি খেলোয়াড়দের দ্রুত দিরাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে দল গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও টিম সংগ্রহের কাজ চলছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক যাচাই-বাছাই ও ট্রায়াল শুরু হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
08 September 2026

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ দিরাই থানায় প্রস্তুতি শুরু, চলছে দল গঠন

https://chhatakersangbad.com/