1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা ছাতকের ভাতগাঁওয়ে চিশতীয়া সমাজকল্যাণ পরিষদকে মন্ত্রণালয়ের অনুদান। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই ব্ল্যাকস্টোন চ্যারিটি ইউকে ও মুসলিম চ্যারিটি নেটওয়ার্ক ইউকের প্রতিনিধি দল বাইসাইকেল যোগে ছাতকের জাউয়াবাজার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সাধারন জনগনকে সচেতন করতে চোরাচালান এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র উদ্যোগে পৃথক দুটি সীমান্ত এলাকার জনসাধারনের উপস্থিতিতে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সেলিম রানা,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের উদ্যোগে এই জনসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত হন।

সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাচালান,মাদক ও মানব পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় কোন প্রকার সন্দেহজনক কর্মকান্ড,অবৈধ পণ্য পরিবহন অথবা অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে দ্রুুতনিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় জনগনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি”র পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগনের সহযোগিতার গুরুত্ব সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি,পারস্পারিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান,সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে সীমান্তের জনগনের মধ্যে জনসচেতনার পাশাপাশি তাদের সহযোগিতাই নিয়েই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখার জন্য বিজিবি”র জোয়ানরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ফলেই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন,সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা বিজিবি”র সদস্যরা আমাদের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দাযিত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized BY NewsTheme
24 October 2026

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

https://chhatakersangbad.com/