শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার দেখা
Oplus_131072

​ছাতকের সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জের ছাতকের কালারুকা বাজারের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে ছাতকের কালারুকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালারুকা বাজারে গণসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপন তালুকদার। এই গণসংযোগ কর্মসূচিতে তিনি সুনামগঞ্জ -৫ ছাতক-দোয়ারা বাজারের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে ভোট প্রার্থনা করেন।
​গতকাল [২১ নভেম্বর শুক্রবার ] ছাতকের কালারুকা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কালারুকা বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ ও বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​গণসংযোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও এ কে এম রিপন তালুকদার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন,
​”আজ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তারেক রহমানের এই ৩১ দফা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের একমাত্র অঙ্গীকার। এই কর্মসূচির মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দেশবাসী।”
​তিনি আরও বলেন,
​”ছাতক-দোয়ারা বাজারের উন্নয়নের রূপকার কলিম উদ্দিন আহমদ মিলন ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আবারও তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের আন্দোলনকে সফল করতে হবে।”
​এ সময় উপস্থিত ছিলেন
ছাতক ​উপজেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাহার,​কালারুকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মানিক
​ইউনিয়ন বিএনপির সদস্য উকিল আলী, শাহাজান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, কদর আলী,​কৃষক দলের সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ বাবুল উপজেলা যুবদল নেতা জুয়েল মিয়া,​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু ​কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু সহ আরও অনেকে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
23 November 2025

ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ

https://chhatakersangbad.com/