শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতীর মুক্তি সনদ ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৯নং জাউয়াবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৬শে নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত কাইস্থকোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক তরুণ সমাজ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত এ প্রচার কার্যক্রমটি ওয়ার্ডজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
সভাপতিত্বে করেন জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য -এস. এম. মাহমুদ মেম্বার এবং সেলিম আহমদ ও আব্দুল মুক্তাদির এর যৌথ পরিচালনায়…

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“ছাতকের মানুষ আজ পরিবর্তনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে আমরা একটি নতুন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রে জবাবদিহিতা ফিরে আসবে, দুর্নীতি কমবে এবং জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন—ধানের শীষই হবে মানুষের মুক্তির প্রতীক।”

তিনি আরও বলেন,
“নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।”

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুর রহমান বাবুল,যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন সুমেন,ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কবির,যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি,পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,বিএনপির নেতা আব্দুর রহিম মেম্বার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুবর রহমান,উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান,বিএনপি নেতা আতাউর রহমান এমরান,
বক্তারা বলেন—
জাতির মুক্তি সনদ ৩১ দফার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। তাঁরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অপরিহার্য।

উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা রাজনৈতিক সচেতনতার ইতিবাচক ইঙ্গিত দেয়। অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফা গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
26 November 2025

ছাতকে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/