শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন: কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তহুর আহম্মেদ নোমানকে ফুলেল সংবর্ধনা

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্সঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি চত্বরে বই বিক্রেতা, প্রকাশক এবং জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

গত ২৮ নভেম্বর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলার ১২টি উপজেলার সদস্যরা এ নির্বাচনে অংশ নেন, যা সমিতির প্রতি সদস্যদের গভীর আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন বলে পর্যবেক্ষকদের মতামত।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট দেন এবং সারাদিনই কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নির্বাচনে নেতৃত্বের বিভিন্ন পদে অভিজ্ঞ সংগঠকরা নির্বাচিত হন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে তহুর আহম্মেদ নোমান নির্বাচিত হওয়ায় সদস্যদের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়। আর্থিক ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা ও স্বচ্ছতার সুনাম থাকায় সংগঠনের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
নির্বাচনের পরপরই ৩০শে নভেম্বর সন্ধ্যায় জাউয়াবাজার জিনান রেস্টুরেন্টে নবনির্বাচিত কোষাধ্যক্ষ তহুর আহম্মেদ নোমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আন্তরিক ও অনাড়ম্বর, তবে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অতিথিরা বলেন, তহুর আহম্মেদ নোমান একজন নিবেদিতপ্রাণ সংগঠক, দীর্ঘদিন ধরে তিনি বই ব্যবসায়ীদের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, নীতিনির্ধারণী আলোচনা এবং সমিতির নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সভাপতি: মো. আবুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি: মুহিবুর রহমান মুহিব,সহ-সভাপতি: এখলাছুর রহমান, মো. ফিরোজ আলী, মো. দ্বীন ইসলাম, মো. শামছুল ইসলাম,সাধারণ সম্পাদক: রুকুনুজ্জাম জহুরী,অতিরিক্ত সাধারণ সম্পাদক: নুরুল ইসলাম খান শিহাব,সহ সাধারণ সম্পাদক: মো. একরাম হুসেন, মো. সুহেল আহমদ, মো. ফজল, মো. জামিল আহমেদ।
কার্যনির্বাহী সদস্য-পংকজ কান্তি দে, মোস্তফা কামাল ফকির, তাপসী পাল, মো. আব্দুর রাজ্জাক চৌধুরী,
মাওলানা মো. অলি উদ্দিন, মো. আলমগীর কবির, মো. আলা উদ্দিন, কানু সরকার,নেতৃবৃন্দ জানান, এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কল্যাণমুখী পথে এগিয়ে নেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-মাওলানা জুনাইদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ছাতক প্রেস ক্লাব; যুগ্ম সাধারণ সম্পাদক, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতি, সাংবাদিক অজিত কুমার দাশ চ্যানেল এস টেলিভিশন ছাতক উপজেলা প্রতিনিধি,মারুফ এলাহী সোহেল ব্যবসায়ী, মুফতি আব্দুর রব, সহ-সভাপতি, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা
মুফতি আশহাদুল হক নসিরী, মুহতামিম,কাইতকোনা মহিলা মাদরাসা,মাওলানা ইব্রাহিম খলিল মাওলানা আবুল কালাম,মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা আবরার মাহমুদ,সাইদুল হাসান রুকন,হাফিজ অলি উল্লাহ,মাওলানা মুতিউর রহমান,হাফিজ জাবেদ আহমদ,হাফিজ নুমান আহমদ,মো. সুজন মোল্লা,আরও অনেকে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সদস্যরা যেভাবে শান্তিপূর্ণভাবে এবং সংগঠনের প্রতি ভালোবাসা রেখে ভোট দিয়েছেন, তা ভবিষ্যতে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন তৈরিতে উৎসাহ জোগাবে।

পরিশেষে জাউয়াবাজার এলাকায় আত্নীয় স্বজন বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীরা ফুল ও মিস্টিমুখ করিয়ে তহুর আহম্মেদ নোমানকে শুভকামনা জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
30 November 2025

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন: কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তহুর আহম্মেদ নোমানকে ফুলেল সংবর্ধনা

https://chhatakersangbad.com/