শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ছাতকের কালারুকা ইউনিয়নের হযরত শাহ জালাল ইয়ামনী রহ. জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিল শুক্রবার বাদ জুমআ যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তার হোসাইনের উদ্যোগে আয়োজন করা হয়।

মাহফিল শুরুতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম পাঠ করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা একত্রে দোয়া ও মোনাজাত করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক একেএম রিপন তালুকদার, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাইদ আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, আরশ আলী, সালেহ আহমদ, বিএনপি নেতা আঙ্গুর মিয়া, মেম্বার, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা গোলাম মাহমুদ আজম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, যুবদল নেতা রইছ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, ছাত্রদল নেতা রাহি তালুকদার, আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুবেগ আহমদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাদী রায়হান।

এছাড়া কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, ইউনিয়ন ছাত্রদল নেতা আহসান হাবিব এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সম্মান ও সমর্থনের বার্তা দেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 December 2025

ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

https://chhatakersangbad.com/