শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইমলামীর দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোবিন্দনগর ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর ছাতক পৌর শহরে ও গোবিন্দগঞ্জে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। একই সময়ে পৃথক মিছিলে সংগঠনের জেলা, উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতক পৌরশহরে সংসদ সদস্য পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর নেতৃত্বে প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের সুনামগঞ্জ
জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম,
ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিন, শিবির নেতা আফজাল হোসাইন,
তাজুল ইসলাম প্রমুখ। এদিকে, গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আবদুল কুদ্দুছ, ছাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল আউয়ালসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মানুষ পরিবর্তন চায়। এ জন্য প্রবীন আলেমেদ্বীন মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুল সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকল ভোটারের প্রতি আহবান জানানো হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
22 January 2026

সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

https://chhatakersangbad.com/