শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় “শেখ নাসিরুদ্দিন” ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের এক পর্যায়ে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টুন নামাতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করলে তারা স্থানীয় এলাকার ভেতর দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ৬টি কার্টুন তল্লাশি করে ১,২৬,০০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার) শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় “শেখ নাসিরুদ্দিন” বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা।

এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
15 June 2026

ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

https://chhatakersangbad.com/